PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় প্রধান সড়কের দুই পাশে দখলের হিড়িক, নীরব প্রশাসন

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
| 13
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দিঘলিয়া (খুলনা):

খুলনার দিঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়কের দুই পাশে দিন দিন বাড়ছে অবৈধ দখল। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার বিষয়টি অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রধান সড়কের কোলঘেঁষে গড়ে উঠছে পাকা স্থাপনা, দোকানপাট এমনকি মার্কেটও।

স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রধান সড়ককে কেন্দ্র করে পাঁচটি গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল রয়েছে। এর মধ্যে তিনটি প্রধান সড়কের মোড় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশ দিয়ে একটি ইটের সলিং রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকাকে কেন্দ্র করে একটি ভ্যান স্ট্যান্ড পরিচালিত হয়ে আসছে।

স্থানীয়দের অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে ভ্যান স্ট্যান্ডকে কেন্দ্র করে সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল হতে থাকে। একাধিকবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দখলদাররা আরও বেপরোয়া হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন নির্মাণকাজ চলাকালেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে বিষয়টি অবহিত করা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি, এরপরও কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমানে ওই এলাকায় একের পর এক পাকা দোকান, বাণিজ্যিক স্থাপনা এবং মার্কেট নির্মাণ করা হয়েছে, যার অনেকগুলোই প্রধান সড়কের একেবারে কোলঘেঁষে।

স্থানীয়দের ভাষ্য, সড়কের পাশে নির্ধারিত জায়গা বা সেটব্যাক রেখে স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও এখানে সেই নিয়মের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং যে যেভাবে পারছেন, সেভাবেই সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। এতে একদিকে যেমন সড়ক সংকুচিত হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে যান চলাচল, পথচারীদের নিরাপত্তা এবং জরুরি সেবার যানবাহন চলাচলেও মারাত্মক সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবৈধ দখল উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনা, সরকারি জমি উদ্ধার এবং ভবিষ্যতে যাতে নতুন করে কেউ সড়কের জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে এ ধরনের নির্মাণকাজ কীভাবে অনুমোদন পেল বা কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  জনতার দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন ঠাকুরগাঁওয়ের নাহিদ রানা

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST