
অলি হাসান সৃজন স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁও শাখার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের উপস্থিতি অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে। নতুন শাখার যাত্রা শুরুর মধ্য দিয়ে এলাকায় শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেল মডেল স্কুলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ বাচ্চু মিয়া।শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাদের মেধা ও মননের বিকাশ ঘটানো এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহেল মডেল স্কুলের পাড়াগাঁও শাখার উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।বিদ্যালয়টির নতুন শাখা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলে। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে সোহেল মডেল স্কুলের পাড়াগাঁও শাখার নতুন যাত্রা শুরু হয়।


