PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায়

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১০, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:

যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অশ্রুসজল ও বর্ণিল আয়োজনে বিদায় জানানো হয়েছে প্রিয় শিক্ষক সহকারী অধ্যাপক নাসরিন আখতারকে।কলেজ মিলনায়তনে আয়োজিত অবসরোত্তর সংবর্ধনা শেষে ফুলের পাপড়ি ছিটিয়ে, সালাম ও ভালোবাসায় তাঁকে বিদায় জানান বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।১৯৯৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগ দিয়ে দীর্ঘ ২৮ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন নাসরিন আখতার। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সংবর্ধনায় ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে সম্মাননা জানানো হয়।আবেগাপ্লুত নাসরিন আখতার বলেন, “সবার ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি যা দিয়েছি তার চেয়েও অনেক বেশি পেয়েছি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে বক্তব্য দেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেও শিক্ষার্থীদের হৃদয়ে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণীয় হয়ে থাকবেন প্রিয় ‘বড় ম্যাম’ নাসরিন আখতার।

আরও পড়ুনঃ  মণিরামপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST