PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গরমের সময় পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকে কেন?

প্রিয় খবর ডেস্কঃ
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
| 0
Link Copied!

প্রচণ্ড গরমে নদীনালা, পুকুর, খালবিল সব শুকিয়ে একাকার। কিন্তু অদ্ভুত ব্যাপার, পাহাড়ের মাথায় তখনও বরফ জমে থাকে। কবিতার ভাষায় ‘শিখর হিমাদ্রির’। দূর থেকে সাদা এই পাহাড়চূড়া অনেকের চোখেই বেশ সুন্দর। গরমের দিনে যেখানে বাতাসে বরফ রাখলে চোখের পলকে গলে যায়, পাহাড়চূড়ায় তখনও দেখা যায় সাদা বরফ।

কিন্তু কেন এরকম ঘটে? পাহাড়চূড়ার বরফের ওপর এমন পক্ষপাতিত্ব কেন? আসল বিষয় হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায়, ততই বাতাসের চাপ কমতে থাকে। তার মানে হলো, ওপরের দিকে বাতাস ক্রমেই হালকা হয়ে যায়। সেই সঙ্গে ওপরের দিকে তাপমাত্রাও তত কমতে থাকে।

আরও পড়ুন—    যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার

এক হিসেবে দেখা গেছে, ভূপৃষ্ঠ থেকে প্রতি হাজার ফুট উচ্চতার জন্য তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি ফারেনহাইট কমে যায়। এভাবে কোনো গরম গ্যাস ওপরের দিকে উঠে গেলে ক্রমেই তা ঠান্ডা হতে থাকে। তাই ভূপৃষ্ঠে যত গরমই থাকুক না কেন, পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচুতে তাপমাত্রা অনেক সময় শূন্যের নিচেও চলে যেতে পারে। সেজন্যই পাহাড়ের মাথায় ওরকম সাদা টুপি দেখা যায়।

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST