পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বগুড়া মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে বনানী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন চান, মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মশিউর রহমান শামিম সিং, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন সিংহ এবং বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।সমাবেশে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপির সভাপতি মো. সায়েদুল ইসলাম সাঈদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে কোনো মহল যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।পরে সমাবেশস্থল থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।মিছিলে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।