PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে ছিনতাই মামলার এক আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো ছিনতাইকৃত মোটরসাইকেল

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
| 116
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে সংঘটিত একটি ছিনতাই মামলার অন্যতম আসামি মো. মোকছেদুর রহমান মাহিন (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেখানো মতে ছিনতাইকৃত একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, বগুড়ার ধুনট উপজেলার মৃত শাহজান আলী মণ্ডলের ছেলে মো. শাহাদাত হোসেন শেরপুর থানায় দায়ের করা একটি মামলার বাদী। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে তিনি কর্মস্থলের দায়িত্ব পালন শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা তার ভাগিনাকে দেখে কোম্পানির মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ ওভারব্রিজে পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই শেরপুর থানা পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করে। গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি বিভিন্ন স্থানে তথ্যদাতা (সোর্স) নিয়োগ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছিনতাইকারীরা বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাকের গতিরোধের চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনকে আটক করলে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের পরিচয় মো. মোকছেদুর রহমান মাহিন (২০), পিতা মো. রবিউল ইসলাম, গ্রাম-রহিমাবাদ মধ্যপাড়া, ইউনিয়ন-আড়িয়া, থানা-শাহজাহানপুর, জেলা-বগুড়া বলে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিই ছিনতাইকৃত মোটরসাইকেল বলে শনাক্ত করেন।

পরে তার দেখানো ও শনাক্ত মতে পুলিশ ছিনতাইকৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে।

শেরপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণকে সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপার্চাযের সাথে সাংবাদিকদের মতবিনিময় 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST