PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ যুবলীগের নেতা জাহাঙ্গীর গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
| 11
Link Copied!

মস্ত মিয়া,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় জাহাঙ্গীর (৪০) নামে যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর সদর উপজেলার সাদেকপুর এলাকার মৃত হাজী বজলুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় জাহাঙ্গীরের সম্পৃক্ততা রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, নাশকতার একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  ধুনটে পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST