PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
| 11
Link Copied!

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: 

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে কুপিয়ে খুন। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার এলাকায় পূর্ব শত্রুতার জেরে নুর আরাফাত মোল্যা (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুর আরাফাত মোল্যা নড়াগাতী থানার দেবদুন গ্রামের মোকিদুল মোল্যার ছেলে।স্থানীয়রা জানান, রাতে নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের নারী সদস্যরা আরাফাতকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আরাফাতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, নুর আরাফাতের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। ওইসব ঝামেলার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নামে ১০টির বেশি মামলা রয়েছে ও ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST