PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পঞ্চগড় দেবীগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফোরাম

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
| 17
Link Copied!

স্টাফ রিপোর্টার || ঠাকুরগাঁও জেলা:

বাংলাদেশের রাজনৈতিক স্বার্থ হাসিলের নোংরা খেলা হলো ধর্মীয় বিভাজনের সৃষ্টি করা। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকা বিভিন্ন ধর্মের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এই নোংরা রাজনীতির খেলা খেলে থাকেন।যার কারণে বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এই নোংরা রাজনীতি খেলা শুরু হয়েছে।মূলত এই নোংরা রাজনীতির গেম খেলে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করা হয়।যার উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এমন নোংরা রাজনৈতিক গেম খেলা হয়েছে।যার কারণে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরামের পক্ষ থেকে রংপুর জেলা থেকে আতিয়ার রহমান ও দিনাজপুর জেলা থেকে অ্যাডভোকেট সায়েম আহমেদ সহ বেশ কয়েক জন মিলে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গমন করেন।ঘটনাস্থলে প্রতিনিধি দল এমন ঘৃণিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।প্রতিনিধি দল মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের সংগঠন।

বাংলাদেশের সকল ধর্মের মানুষের মহামিলনের সংগঠন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে সবসময় সোচ্চার আছে।

আরও পড়ুনঃ  রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ১২৯

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST