PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
| 6
Link Copied!

শাহিনুর আক্তার,বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ ডিউটি করার সময় উপজেলার দেওয়ানেরচর এলাকায় অভিযান চালান।এ সময় দেওয়ানেরচর সাকিনস্থ জনৈক আনোয়ার হোসেন (৩৫), পিতা-মৃত আব্দুল হাসিমের বসতবাড়ির সংলগ্ন পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটির ভেতর থেকে মোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক বিপুল পরিমানে নেশা জাতীয় ট্যাবলেড উদ্ধার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST