PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ণ
| 10
Link Copied!
​গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠু, দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপুর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,​বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী সামীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গোলাপগঞ্জ উপজেলার সর্বাঙ্গীণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি অর্থ ও প্রকল্পের সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়, সেজন্য কাজের পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার।”​গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব নোমান উদ্দিন মুরাদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।​সভায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার(সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্ন্যাহ চৌধুরী নার্গিস এবং সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।​সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কাজের বর্তমান স্থিতি তুলে ধরেন। বিশেষ করে উন্নয়ন প্রকল্পগুলোর সুষম বণ্টন, কাজের মান নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর সর্বসম্মত জোর দাবি জানানো হয়।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার বিভিন্ন সেক্টরের উন্নয়ন অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
আরও পড়ুনঃ  তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST