PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাব থানা পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

শাহিনুর আক্তার
এপ্রিল ২০, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাব থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বেলাব থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নবী হোসেন সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন মোবাইল ডিউটি পরিচালনাকালে বেলাব থানাধীন বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনে অভিযান চালিয়ে রুপালী খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

অপরদিকে, ১৯ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৭টা ২৫ মিনিটে বেলাব থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলী সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটি চলাকালে ধুকুন্দি এলাকার চিপাঘাট নামক স্থানে অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (৩০) ও মোঃ কাশেম মিয়া (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকেও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বেলাব থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST