PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এর যৌথ উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা প্রস্তাব প্রশাসক এর নিকট হস্তান্তর

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
| 17
Link Copied!
জাকির হোসেন হাওলাদার।,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় ইউরালা কাউন্সিল অস্ট্রেলিয়া, নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের যৌথ গবেষণা প্রস্তাব বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট হস্তান্তর ।২৯ সেপ্টেম্বর বেলা ১.০০ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবারেশনের আওতায় ইউরালা কাউন্সিল অস্ট্রেলিয়া, নিউ ইংল্যান্ড ইউনিভারসিটি অস্ট্রেলিয়া এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে যৌথ গবেষণা প্রস্তাব বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এর নিকট হস্তান্তর করা হয়েছে । অস্ট্রেলিয়ান কোম্পানি পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য রিসাইকেলিং এর বিষয়ে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য যে, প্রস্তাবিত গবেষণা প্রকল্পটির প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ও অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া। প্রকল্পটির প্রজেক্ট মেম্বার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস ইউজিসি বাই ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্ট এর প্রজেক্ট মেম্বার এবং স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
উল্লেখ্য যে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্বভার গ্রহণের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অবস্থান দেশীয় ও আন্তর্জাতিক রেঙ্কিং এ উন্নীতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।।#
আরও পড়ুনঃ  বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামেমসজিদটি আজও কালের সৃতিচারণ হয়ে দাড়িয়ে আছে পোরশা উপজেলার নিতপুর সদর ৫ নং ওয়ার্ড মাষ্টার পাড়ায়।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST