PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কালীগঞ্জে বাস-বাইক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
| 12
Link Copied!
মোঃ জাহাঙ্গীর হোসেন কালীগঞ্জ-ঝিনাইদহ,স্টাফ রিপোর্টার:
​দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যস্ততম কুষ্টিয়া-যশোর মহাসড়কে আবারও ঝরল তাজা প্রাণ। বেপরোয়া গতির বাসের তান্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি পরিবার, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আবির হোটেলের সামনে এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আঃ সামাদ হোসেন নামের এক পৌর কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত আঃ সামাদের মোটরসাইকেল আরোহীসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।​আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯ টা২০ মিনিটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।​নিহত আঃ সামাদ কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনাটি ঘটে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল  (ঝিনাইদহ ল-১২-৬৯২৯)স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে যশোর থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি দ্রুতগামী বাস (যশোর-ব ১১-০২৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটির নিয়ন্ত্রণ সামলাতে না পেরে সামনে থাকা সামাদ হোসেনের চলন্ত মোটরসাইকেলটিকে সজোরে পিষ্ট করে। ঘাতক বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সরাসরি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালক আঃ সামাদ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় তাঁর পেছনে বসে থাকা অপর আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।​বাইকটিকে পিষ্ট করে বাসটি থামেনি; বেপরোয়া গতিতে এগিয়ে গিয়ে সামনে থাকা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হাসপাতালের প্রচারকাজে নিয়োজিত একটি মাইকিং করা চলন্ত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হন।ভয়াবহ এই ঘটনার পরপরই স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। বাসের নিচ থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও নিহত সামাদের লাশ উদ্ধার করা হয়। একই সাথে মোটরসাইকেলের আহত আরোহী ও ইজিবাইক চালককে রক্তাক্ত ও সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো কালীগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ  বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST