PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চৌগাছায় পুকুরের পানিরে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মৃত্যু

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
| 15
Link Copied!

শাহীন সোহেল যশোর:

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা (ঢালীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো—রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামা-ভাগনে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে প্রথমে মাহমুদুল হাসানকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। এরপর আবু হুরাইরাকেও পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত দুই শিশুর মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুনঃ  ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ৩৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST