
নজরুল ইসলাম, গাজীপুর :
গাজীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবাগত কার্যনির্বাহী কমিটি ও শিক্ষকবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান, সদস্য সাহাব উদ্দিন, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ।এ সময় শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি আমিনুল ইসলাম, এম এ গফুর ফকির, রাফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম মেম্বার, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া ও সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


