PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভাওয়ালগড়ের সড়কের দুই পাশে দুই শতাধিক বৃক্ষরোপণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
| 15
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর :

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর থেকে সিংড়াতলী সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব তইসরাক আহমেদ সিদ্দিকী।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, পরিষদের সচিব হান্নান খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার ও জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন।

এ ছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মুজিবুর রহমান ও নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ফখরুল প্রধান, সোলাইমান, কামাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সড়কের দুই পাশে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের সহায়তা উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST