PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
| 16
Link Copied!

মশিয়ার রহমান, নীলফামারী:

স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।উপজেলা স্কাউটসের কমিশনার তহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক বিমল চন্দ্র রায়, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিএসসি এবং প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বেলাল ও লিডার ট্রেইনার নাজিরা ফেরদৌসী আকতার চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে ৫ দিনব্যাপী এ সমাবেশে উপজেলার ২২টি বিদ্যালয়ের স্কাউট দল অংশগ্রহণ করছে।

আরও পড়ুনঃ  সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST