PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

‎বগুড়ায় ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগে আসিফ, হত্যা মামলায় নাহিনসহ গ্রেপ্তার ২

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
| 18
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলার এক আসামি এবং চাঞ্চল্যকর মোকছেদুল হাসান হত্যা মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।‎গ্রেপ্তার দুজন হলেন-বগুড়া জেলার গাবতলী উপজেলার উজগ্রাম চৌধুরীপাড়ার মৃত আরিফুর রহমানের ছেলে মো. আসিফ চৌধুরী (২৬) এবং বগুড়া সদর উপজেলার নারুলী খন্দকারপাড়ার নেকমল হুদার ছেলে মো. নাহিন ওরফে নাইম (২৫)।‎এসআরবি-১২ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে রংপুর থেকে বগুড়ায় আসেন এক ব্যক্তি ও তাঁর সঙ্গীরা। কথিত বিক্রেতারা তাঁদের সারিয়াকান্দিতে নিয়ে যাওয়ার কথা বলে একটি অজ্ঞাত সিএনজিতে কালিতলা ঘাট এলাকায় নিয়ে যান। পরে মোবাইল ফোন দেওয়ার পরিবর্তে তাঁদের পারতিতপরন গ্রামের দিকে নিয়ে যাওয়া হয়।‎অভিযোগ রয়েছে, ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে আসামিরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পথরোধ করেন। এ সময় পুলিশের ব্যবহৃত ওয়্যারলেস সেটের মতো একটি যন্ত্র ও ধারালো চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে সিএনজিচালকসহ একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
‎এ ঘটনায় ভুক্তভোগী সারিয়াকান্দি থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ জানতে পারে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আসিফ চৌধুরী গাবতলী থানার উজগ্রাম এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উজগ্রাম চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।‎অন্যদিকে, গত ৪ সেপ্টেম্বর রাতে বগুড়া সদর থানার মাটিডালী এলাকায় মোকছেদুল হাসান (৩৮) নামে এক ব্যক্তিকে হামলা করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি নাহিন ওরফে নাইমকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২।‎মামলার এজাহার ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মাটিডালী বিমান মোড়ের সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোকছেদুল হাসান ওই রাতে একটি মোটরসাইকেল-সংক্রান্ত দোকানের সামনে বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে একটি হাইস গাড়ি ও মোটরসাইকেলে করে একদল ব্যক্তি সেখানে আসে। তাঁদের কয়েকজনের হাতে লাঠি, হকিস্টিক, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।‎অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়। পরে মোকছেদুল হাসানের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।‎এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি ৬ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
‎মামলার তদন্তে নাহিন ওরফে নাইমের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় এসআরবি-১২। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া সদর থানার নারুলী খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-১২ জানায়, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১২।
‎
‎
আরও পড়ুনঃ  আশুগঞ্জে পুলিশের তল্লাশিতে ৫২ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়িক গ্রেফতার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST