PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জের নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশারি বিতরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
| 15
Link Copied!
মীর তানভীর ইসলামঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান ও মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে নিমগাছি বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।এ সময় ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।অভিযানকালে নিমগাছি বাজারের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা এবং সিএনজি গ্যারেজ এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও কথা বলেন ইউএনও।কর্মসূচির অংশ হিসেবে এলাকার হতদরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে সুরক্ষায় দরিদ্র মানুষের জন্য মশারি ব্যবহারের সুযোগ তৈরি হয়।পরিচ্ছন্নতা অভিযান ও মশারি বিতরণ কর্মসূচিতে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, নিমগাছি বাজার কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালনা করা হলে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতাও আরও বাড়বে।
আরও পড়ুনঃ  পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST