PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

যশোরে মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করলেন বাঘারপাড়া উপজেলার বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
| 10
Link Copied!

 

মোঃওবাইদুল হক যশোর প্রতিনিধি।।

যশোরের খাজুরার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয়বারের মতো ৮ দলীয় মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় যশোরের হাশিমপুরের রোস্তম আলী ফুটবল একাডেমি ও বেনাপোলের রাহাত ট্রেডার্স। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কানায় কানায় পূর্ণ ছিল মাঠের চারপাশ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান ও বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম সৌদি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসলাম হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার, জহুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, ক্রীড়া সংগঠক ওমর আলী বিশ্বাস ও আলেক লস্কার এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুল জব্বার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধনী খেলায় রোস্তম আলী ফুটবল একাডেমি ১-০ গোলে বেনাপোলের রাহাত ট্রেডার্সকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন রেফারি ফেরদৌস হাসান। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে সাবেক ও কৃতি ফুটবলারদেরসংবর্ধনা প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST