বগুড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – আরজু (৩০), পিতা মৃত আজাদ, সাং-চকফরিদ কলোনী এবং মো. সুলতান (২৫), পিতা মো. এমদাদুল হক, সাং-ডাকুমারা, থানা-গাবতলী, জেলা-বগুড়া।ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত মো. আরজুকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. সুলতানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
সংশ্লিষ্টরা জানান, মাদকের অপব্যবহার, পরিবহন ও অবৈধ বেচাকেনা নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ ও ব্যবহার বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।