পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাঁচবিবি পাঁচমাথা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাজমুল হক, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম সামছুল আরেফীন চৌধুরী আবু, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, এবং সাঈদ ইবনে আলী।এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা। শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।