PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া শেরপুর শাহবন্দেগী ইউপিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
| 50
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।‎কর্মসূচিতে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নাছিমা আক্তারসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

‎এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।‎তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পাইকগাছায় লবণাক্ত পানি রোধে ইউএনও কার্যালয়ে স্মারকলিপি, মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST