PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সৃজনশীল কর্মসূচি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
| 12
Link Copied!
শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি :
“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি বকুলা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল।এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী দাসসহ বিভিন্ন শাখার তরুণী সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচিতে মোট ৩০ জন অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা। পরে বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন ও আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর।উপস্থিত বক্তৃতায় শিক্ষার্থীদের মধ্যে ইফা, সীমা, আকিদা, রিয়ামনি, তাসলিমা, আশা, সাবিনা ও মারিয়াসহ অন্যরা অংশগ্রহণ করেন।
বক্তৃতায় বাল্যবিবাহের কুফল, বাংলাদেশে নারী আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ কী ও এর আদর্শ-নীতিমালা এবং নির্যাতিত নারীদের অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা এসব বিষয়ে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।
পরে উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ  সবদল খেয়ে এবার জামায়াতে যোগ দিলেন কমলনগরের আ.লীগ নেতা মিলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST