PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বারোপ, বকুল ফুলের চারা রোপণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
| 20
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: এ, কে, রমিজ উদ্দিন আহম্মেদ:

ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ হাসনাত মাহমুদ (তালহা) সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মান ও বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষপর্বে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST