PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন- এসআই মনজুর রহমান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
| 20
Link Copied!

মোঃ নাজমুল হক মণি -নরসিংদী:

বাংলাদেশ পুলিশ বাহিনীতে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন মো. মনজুর রহমান, এসআই (নিরস্ত্র), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা।কর্মজীবনে সততা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় সাহসীকতায় ও দ্বায়িত্বশীলতায় স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন আমাদের সকলের জন্য গর্বের বিষয়। তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।কর্মজীবনে তিনি যেখানে দ্বায়িত্বে ছিলেন, সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। কর্মময় জীবনে তিনি সাহসীকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।বাংলাদেশ পুলিশ বাহিনীতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি সামাজিক কাজেও অংশগ্রহণ করেছেন। এ কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন মানবিক, চৌকস সাব-ইন্সপেক্টর হিসেবে তিনি আলোচিত হয়েছেন।

তাঁর এই গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সু-স্বাস্থ্যে ও সম্মানের পথ সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST