PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে-পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
| 13
Link Copied!

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,পটুয়াখালী প্রতিনিধিঃ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে এক সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মো. শাহ জালাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুমন, সাধারন মো. মতি, পটুয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. তাহের, সদস্য সচিব আরিফুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাস্ট্র প্রতিষ্ঠার উন্নয়নে দেশ এগিয়ে নিচ্ছেন, এ সময় পতিত ফ্যাসিস্ট ও গুপ্তরা সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির করে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্র করছে। এ ষরযন্ত্রকারীদের বিরুদ্ধে বিএনপির সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও রাজপথে ছিল আগামীতেও থাকবে বলে বক্তারা বলেন। #

আরও পড়ুনঃ  সপ্তম দফায় বিএনপির দুই দিনের অবরোধ আসছে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST