PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
| 13
Link Copied!

নজরুল ইসলাম গাজীপুর:

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুরের ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকা থেকে ২ নম্বর সিএন্ডবি বাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিছিলে বক্তব্যে আনোয়ার হোসেন বেপারী বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব অপতৎপরতার প্রতিবাদ জানাচ্ছি। শ্রীপুরে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় রাজপথে থাকব।”

আরও পড়ুনঃ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে বগুড়া-২ আসনের ১,০২৮ মসজিদে দোয়া মাহফিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST