PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
| 11
Link Copied!

​মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় সরকারি আইন অমান্য করে রোগীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।​বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)-এর সদর কোম্পানি ও সিপিসি কোম্পানির একটি যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুজন পলান (পিতা: মো. সেলিম), মো. সানি (পিতা: সূর্য), বাবু দাশ (পিতা: লেবু দাশ), আহমেদ আলী (পিতা: মৃত হাবিবুর রহমান), সিমা (পিতা: রমজান আলী), তৌহিদা তানজিম (পিতা: ফয়সাল চৌধুরী) এবং মোছা. রিনা পারভিন (পিতা: নজিরউদ্দিন)।

অভিযানের বিষয়ে এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, সাধারণ মানুষ ও রোগীদের ভোগান্তি নিরসনে এবং জনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন, ভেজাল পণ্য প্রতিরোধ, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়ে আসছে। জনস্বার্থে হাসপাতাল এলাকার পরিবেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে এবং অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় কাগজে-কলমে ৫৯ শ্রমিক, বাস্তবে ভেকু দিয়ে চলছে খাল খনন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST