PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় বাসযাত্রীর ব্যাগে ২ হাজার ইয়াবা, গার্মেন্টসকর্মী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
| 38
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।‎গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে সোমবার রাতে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযানটি পরিচালনা করা হয়।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, একটি যাত্রীবাহী কোচে করে মাদকের একটি চালান পরিবহন করা হচ্ছে। পরে নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী তাজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।‎তল্লাশির সময় বাসটির E-2 আসনে থাকা নুর হোসেনের দেহ ও সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ পরীক্ষা করা হয়। এ সময় ব্যাগ থেকে অ্যাম্ফিটামিনযুক্ত ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি বাসটির টিকিট ছাড়াই আসনে বসেছিলেন।‎গ্রেপ্তার নুর হোসেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসারা বানিয়াবস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইনতাজ আলী এবং মায়ের নাম নুর আলো। তিনি পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
‎কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক পরিবহন ও পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ  ৮৮ *বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST