PriyoKhobor-PNG
বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে মাদক সেবন কালে আটক ১

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
| 7
Link Copied!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রাম থেকে মাদক সেবনরত অবস্থায় শ্রী শ্যামল চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।​আজ সকালে উপজেলার ঘাঘা দাসপাড়া এলাকা থেকে তালসার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শ্যামল দাস ঘাঘা দাসপাড়ার গুরু পদ দাসের ছেলে।​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালসার পুলিশ ক্যাম্পের একটি দল ঘাঘা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে তাকে আটক করে।​পরবর্তীতে তাকে ডোপ টেস্টের মাধ্যমে পজিটিভ হলে আদালত সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

​সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST