PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজারহাট জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
| 23
Link Copied!

রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে মানবিক সহায়তার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাট’। সংগঠনটির আয়োজনে উপজেলার উমরমজিদ ইউনিয়নের তালুয়াপাড়া এলাকার হতদরিদ্র মোঃ হোসেন আলী (৮৫) এর পরিবারকে এক মাসের সমপরিমাণ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।রাজারহাট উপজেলায় সাড়া জাগানো এবং সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নকারী সংগঠন ‘জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাট’ এর প্রধান পরিচালক মোঃ আনিছুর রহমান লিটনের নেতৃত্বে সংগঠনটির একঝাঁক মানবিক কর্মী এই খাদ্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উমরমজিদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ মিলন, সদস্য সচিব এন এম রেদোয়ানুল হক মাসুম, জেগে উঠো ফাউন্ডেশন রাজারহাট এর অন্যতম পরিচালক মোঃ আহসান হাবীব কুইক, সদস্য মোঃ হাফিজুর রহমান, গোলাম রাব্বানী, মোঃ ফারহাজুল ইসলাম, মোঃ হাদিউজ্জামান হাদী, মোঃ মামুনুর রশীদ, মোঃ নাঈম মিয়া ও মোঃ রহিম বাদশা।এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ মন্টু মিস্ত্রি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মোতালেব, মোঃ চাঁদ মিয়া, মোঃ আক্তারুল ইসলাম, মোঃ ময়জুদ্দিন, মোঃ মতিয়ার রহমান ও মোঃ আপেল মিয়া।জেগে উঠো ফাউন্ডেশনের প্রধান পরিচালক মোঃ আনিছুর রহমান লিটন বলেন, “আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সমাজের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা যদি সাধ্যমতো সবাই সবার জায়গা থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজের অসংখ্য মানুষের মুখে একটু হলেও হাসি ফুটবে।”

সংগঠনের এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST