PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
| 9
Link Copied!

ওয়েব অব সায়েন্সের তথ্য মতে, এক দশক ধরে (২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত) ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানের বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। দেশটি যথাক্রমে তিন লাখ ৮৭ হাজার ১৫৬ এবং ৩০টি নথি নিয়ে জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞান, জ্ঞানীয় পুনর্বাসন এবং জ্ঞানীয় ভাষাবিজ্ঞানে প্রথম স্থানে রয়েছে।

ইরান জ্ঞানীয় মনোবিজ্ঞান (১২৪ নথি), জ্ঞানীয় শিক্ষা (৫৬১), মনের দর্শন (৩৪), এবং জ্ঞানীয় মূল্যায়নে (৮৯৮) দ্বিতীয় স্থানে রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞানে ইরান সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। জ্ঞানীয় বিজ্ঞানের এই ক্ষেত্রে দেশটি বিশ্বব্যাপী ১৫তম স্থানে রয়েছে।

আরও পড়ুন—    কবে কাজ শুরু ও রিপোর্ট দেবে ৬ সংস্কার কমিশন, জানালেন আসিফ নজরুল

দেশের মধ্যে তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ৭৩টি নথি, তেহরান বিশ্ববিদ্যালয় ৩৯টি নথি এবং শহিদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ৩২টি নথি নিয়ে জ্ঞানীয় নিউরোসায়েন্সে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে।

জ্ঞানীয় মনোবিজ্ঞানে ইরানের শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে তেহরান বিশ্ববিদ্যালয় (১০), মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় (৭) ও আল্লামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয় (৬) ।

জ্ঞানীয় ভাষাবিজ্ঞানে তেহরান বিশ্ববিদ্যালয় (৩টি নথি), আল-জাহরা বিশ্ববিদ্যালয় (৩), আল্লামে তাবাতাবেই বিশ্ববিদ্যালয় (২) প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে।

সূত্র: তেহরান টাইমস

প্রিয়খবর/নয়ন

আরও পড়ুনঃ  এস আলম গ্রুপের সব সম্পত্তির তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST