
মোঃ নুরুদ্দিন,ভোলা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু আড্ডা ২০২৬”।সিক্ত বাংলাদেশ, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা, যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এবং মানবতার কল্যাণে পরিবর্তন যুব ঐক্য সংস্থা—এই চার সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় জলবায়ু আড্ডা ২০২৬। উদ্যোগটি C3ER, BRAC University-এর সহায়তায় পরিচালিত হচ্ছে।আয়োজনে তরুণ-তরুণী ও স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনায় ভোলার স্থানীয় জলবায়ু সংকট, নদীভাঙন, জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি, ডিকার্বনাইজেশন বা কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বাস্তবভিত্তিক সমাধান গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, “একসঙ্গে আমরা আরও সবুজ, ন্যায়সংগত এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার পথে এগিয়ে চলেছি।”আয়োজক সংগঠনগুলোর সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে জলবায়ু আড্ডা ২০২৬ অনুষ্ঠিত হয়।


