PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজারবাগে ফায়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে জখম, হামলাকারীরা অজ্ঞাত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ হাই স্কুলের পেছনে হাবিবুল্লাহ (৩৫) নামে এক ফায়ার সার্ভিস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত হাবিবুল্লাহ রাজারবাগ গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাজারবাগ মোহাইড় এলাকা থেকে বাড়ি ফেরার পথে রাজারবাগ হাই স্কুলের পেছনে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হাবিবুল্লাহর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদীতে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  যশোরে উদ্ধার হওয়া মোটরসাইকেল ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের ওপর হামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST