PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎তালায় সঠিক রোগ নির্ণয় না করে অপারেশনে রুগীর মৃত্যু, সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
| 94
Link Copied!

‎কে এম শাহীনুর রহমান, তালা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
‎
‎সাতক্ষীরার তালায় সার্জিক্যাল ক্লিনিকে রুগীর সঠিক রোগ নির্ণয় না করে ভুল অপারেশন করার কারণে সাধন বিশ্বাস নামে এক রুগীর মৃত্যু হয়। এই ঘটনায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম ক্লিনিকটি সাময়িক বন্ধ ঘোষণা করেন।‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বন্ধ ঘোষণা করেন তিনি। এসময় ২ ঘন্টার মধ্যে সকল রুগী তালা সরকারী হাসপাতালে স্থানান্তর করারও নির্দেশ দেয়া হয়।‎প্রাপ্ত তথ্যে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের সাধন বিশ্বাস অসুস্থ হয়ে তালা বাজারে সার্জিক্যাল ক্লিনিকে ভর্তী হন। সার্জিক্যাল ক্লিনিকের স্বাত্তাধিকারী বিধান চন্দ্র রায় পরীক্ষা নীরিক্ষা শেষে এ্যাপেন্ডিস সনাক্ত করেন। সে অনুযায়ী ডাঃ আব্দুস রহমান কে দিয়ে অপারেশন করেন। পরবর্তীতে রুগী আরও অসুস্থ হয়ে পড়লে বিধান ডাক্তার না হয়েও ঐ রুগীকে ২য় বার অপারেশন করেন। এরপর রুগী আরও অসুস্থ হয়ে পড়লে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু ঘটে।‎সার্জিক্যাল ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায় ও ডাঃ আব্দুস রহমানের ফাঁস হওয়া ভিডিও কল থেকে জানা যায়, এই রুগীর মূলত হয়েছিল আলসার। সঠিক রোগ নির্ণয় করতে না পেরে এ্যাপেন্ডিস অপারেশন করা হয়েছে। ফলে রুগীর মৃত্যু হয়।‎মৃত্যু সাধন বিশ্বাসের স্ত্রী বিলাপ করতে করতে বলেন, আমার স্বামীকে রোগ না বুঝে ৩ বার অপারেশন করা হয়েছে। সে কারণে তার মৃত্যু হয়েছে।‎এরআগে গতকাল রাতে রুগীর স্বজনরা এই ক্লিনিকে আক্রমণ করে এবং হত্যার বিচার চায়। তালা থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে অসহায় পরিবারের কথা বিবেচনা করে ৫ লক্ষ টাকায় দফারফা করা হয়েছে বলে একটি সূত্র জানায়।
‎
‎সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, পত্রিকার সংবাদ দেখে ও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
‎

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST