PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শিবগঞ্জে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
| 11
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।‎অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের কালাই থানার বাণীহারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. তাজউদ্দিন (৩০), লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল মালগারাপাড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. আশাদুল ইসলাম (২৮) এবং জয়পুরহাটের ক্ষেতলাল থানার ঘোড়শাল গ্রামের মো. মোশারফ শাহের ছেলে মো. জুয়েল শাহ (৩০)।‎ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।‎আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বগুড়া অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST