PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসয়ীসহ গ্রেফতার-৯

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
| 12
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ সদরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনীতে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি’র) এক যৌথ মাদকবিরোধী অভিযানে ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশ ও তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি চৌকস দল গতরাত (১৮ সেপ্টেম্বর) ৯ ঘটিকা থেকে ১১ঘটিকা পর্যন্ত এই যৌথ অভিযান চালায়।পুলিশ সূত্রানুযায়ী জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে সুইপার কলোনীর ২ নং গেটের সামনে অভিযান চালিয়ে ৩ শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয় এবং নারী পুলিশের সহায়তায় শ্রী মুনি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী মানিক (৩৮) ও শাওন (৪২) নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ।ওই সময় একই অভিযানে সুইপার কলোনীর ভিতরে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মনোয়ার (৪৮), মাসুদ রানা (৩২), আবির (১৯), সিয়াম (১৯), রাকিব (১৯) এবং মুন্সিগঞ্জের বাসিন্দা রাজু মিয়া (৩২)।এই ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মাদক অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি এবং সুইপার কলোনীতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে প্রতি সপ্তাহে না হলে, প্রয়োজনে প্রতিদিন অভিযান চালানো হবে।তিনি মাদক প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সুধীজনসহ জনসাধারণের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে সংঘর্ষ, আহত ১২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST