PriyoKhobor-PNG
শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও,

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ
| 3
Link Copied!

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ বিভাগের ৩৩টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ নাদির হোসেন শামীম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),মদন উপজেলা।নেত্রকোনা।একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ ফয়সাল আহমেদ, ইউএনও, হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ। এবং তৃতীয় হয়েছেন মোঃ সুমন চৌধুরী ইউএনও,মাদারগঞ্জ উপজেলা,জামালপুর। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের পারফরম্যান্সে মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মোঃ নাদির হোসেন শামীম।জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রথম, হালুয়াঘাট উপজেলা, দ্বিতীয় এবং মাদারগঞ্জ উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ বিভাগের মধ্যে।ইউএনও মোঃ নাদির হোসেন শামীম বলেন, এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও জানান, উপজেলার ইউপি সচিবগণ এবং গ্রাম পুলিশদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে।

 

আরও পড়ুনঃ  উত্তর চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রুমান মৃধা ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST