PriyoKhobor-PNG
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
| 15
Link Copied!

 

এস আর নিরব, যশোরঃ

যশোর শহরের খড়কি কবরস্থান এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামে এক তরুণীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এলাকার কয়েকজন কিশোরের ইভটিজিংয়ের শিকার হন মিথিলা। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার বাসায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে।

আহত মিথিলাকে পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য কিংবা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST