PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

আবুল হাসান ​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকসেবনের দায়ে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝিনাইদহ সদর থানার পশ্চিম দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ নাসির রহমান (২৪) এবং একই গ্রামের মোঃ বশিরের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২১)।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালসার-কুশনা সড়কের মধ্যবর্তী স্থানে ১৬ সেপ্টেম্বর রাতে মাদকসেবনকালে তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তবিবুর রহমানের নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নাসির রহমান ও আমিনুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ডের আদেশ দেন।

​তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তবিবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে তাদের এই অভিযান পরিচালিত হয়েছে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  বগুড়া গাবতলীতে পুলিশের বিশেষ অভিযান, ১০ আসামি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST