PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
| 17
Link Copied!

মোঃ রবিউল ইসলাম ,নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা:

নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কবলিত সিএনজি থেকে পড়ে যাওয়া বস্তায় ভর্তি অবৈধ প্রায় ৩৩ কেজি গাঁজা থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ এলাকা থেকে গাঁজার বস্তাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্লাস্টিকের তিন বস্তায় গাঁজার পরিমাণ ছিল ৩৩ কেজি। এ ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকার মোঃ শাহাদত হোসেন (৪৬), গালিব মোস্তফা (২৭), আরমান আলী (৩২), নজরুল ইসলাম ভোলা (৪১)। এছাড়াও অজ্ঞাতনামা রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালক পলাতক রয়েছে।

এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, এ ঘটনায় নলডাঙ্গা থানায় এসআই আব্দুল মালেক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় সংঘবদ্ধ চুরির রহস্য: ‘ইনসাইড তথ্য’ ছিল কি? নারীসহ গ্রেপ্তার ৪
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST