PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
| 11
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ঘোড়দাপা গ্রামে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে প্রবেশ করে হামলা, ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রতিকারের আশায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াপা গ্রামের সাইদার মন্ডলের স্ত্রী তারা বেগম সাথে প্রতিবেশী রায়হানের স্ত্রী নাসরিন বেগম, মৃত আমের আলীর ছেলে জামান, মৃত মঞ্জিল উদ্দিনের ছেলে মোতালেব এবং তার ছেলে মোঃ রনির সাথে জমি-জমার বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানে আগেও গ্রাম্য সালিশ বসলেও কোন সমাধান হয়নি।গত ১৪’ই সেপ্টেম্বর আবারও লাঠি-সোটা, হাসুয়া, রামদাসহ বিবাদীরা তারা বেগমের বাড়ীতে প্রবেশ করে হামলা করে স্বর্ণের চেইন, নাকফুল ও তোষকের নিচ থেকে নগদ ৩’লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ও প্রাণনাশের হুমকি দিয়ে দেয়। তারা বেগম এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ করেন।বিষয় বিবাদী জামান ও রনি বলেন, আমরা তাদের মারধর, স্বর্ণালংকার ও টাকাও লুট করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, বিষয়টি সমাধানে বৈঠকে বসা হয়েছিল উভয় পক্ষই উত্তেজনা সৃষ্টি করে চলে যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শার্শায় ডিবির অভিযানে ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST