PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিককে স্মরণে কোটচাঁদপুরে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
| 13
Link Copied!

আবুল হাসান ​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত দুই সাংবাদিক মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামান-এর স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।​আজ সোমবার (১৪ই সেপ্টেম্বর) বিকেলে কোটচাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।​কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী মৃদুল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর খান-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার, অহিদুজ্জামান অদু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, সাবেক সভাপতি মঈন উদ্দিন খান, রফিক মন্ডল, শাহ জামাল, সুব্রত কুমার, সোহেল চৌধুরী, সজিব আহমেদ মুকুল, আবুল হাসান, রেজাউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও আবু সুফিয়ান শান্তি প্রমুখ।

​স্মরণসভা শেষে মরহুম দুই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়া: 'ক্যাসিনো সম্রাট' আলাল গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST