PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ৭৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ‎শিবগঞ্জে র‌্যাব-১২-এর মাদকবিরোধী অভিযান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
| 17
Link Copied!
‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষীকোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।‎র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে, শিবগঞ্জ থানাধীন লক্ষীকোলা এলাকার একটি বাড়িতে অবৈধ ইয়াবা ট্যাবলেটের ক্রয়-বিক্রয় চলছে। তথ্যের সত্যতা যাচাই করে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।‎অভিযানের সময় লক্ষীকোলা এলাকার মানিকের বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৬ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।‎আটক মানিক (৫০) লক্ষীকোলা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে এবং মোছাঃ হাসনা বেগমের সন্তান।
র‌্যাব জানায়, মাদকদ্রব্য উদ্ধারের পর জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।‎র‌্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক মাদকবিরোধী তৎপরতার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে র‌্যাব।
আরও পড়ুনঃ  বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST