PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে মটর সাইকেলেসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
| 13
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ ছিনতাইয়ের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ছিনতাইকৃত মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রানুযয়ী জানা যায়, গত শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে নওগাঁর শিবপুর বাইপাস এলাকায় ডেকে নিয়ে সেখানে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পার্শে নিয়ে যায়।
পরবর্তীতে ওই তিন ব্যক্তি চাকু দেখিয়ে সালমান ও মাশরাফিকে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের শার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।এবিষয়ে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে নওগাঁ সদর উপজেলার মশরপুর গ্রামের সম্রাট হোসেন (৩২), পিতা- আব্দুল হাকিম এবং বরুনকান্দি গ্রামের সাগর হোসেন (৩৪), পিতা- আলতাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয় এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানান।

 

আরও পড়ুনঃ  সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST