PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নাজিউর রহমান সরকারি কলেজে যুবশক্তির বৃক্ষ রোপণ ও চারা উপহার কর্মসূচি।

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ
| 24
Link Copied!
মোঃ নুরুদ্দিন:ভোলা প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাঝে সবুজের প্রতি ভালোবাসা তৈরি করতে ভোলার পরানগঞ্জ নাজিউর রহমান সরকারি কলেজে বৃক্ষ রোপণ ও চারা উপহার কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিউর রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় কলেজের শিক্ষার্থীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিউর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রভাষক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ।‘আজকের চারা, আগামীর ছায়া’এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচিটি পরিচালনা করেন প্রকল্প লিডার গাজী শাহাবুদ্দিন, কো-লিডার ইমাম হোসেন জিহাদ। এতে সংগঠনের রুমা বেগম, শারমিন, হিজবুল্লাহ, জুম্মানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না,এটি মানুষের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষার দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, ‘আজকের চারা, আগামীর ছায়া’ প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক স্থানে বৃক্ষরোপণ এবং চারা উপহার কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ  মদনে বিনামূল্য স্তন ও জরায়ু মুখের ক্যান্সারের পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST