PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
| 8
Link Copied!

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে এবারের জাতীয় মৎস্য পক্ষ।

রবিবার (১৬ আগস্ট) মদন উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম। সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) প্রদান করা হবে।

বক্তারা বলেন, জাতীয় মৎস্য পদক দেশের মৎস্য খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে মৎস্য খাতে উদ্ভাবন, বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করা হবে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র্্যায়ালি, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, মৎস্য মেলা, সফল মৎস্যচাষিদের সম্মাননা, পোনা মাছ অবমুক্তকরণ, প্রযুক্তি প্রদর্শনী, গণসচেতনতামূলক প্রচার এবং মৎস্যসম্পদ সংরক্ষণবিষয়ক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা শাওলিন, মদন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম, মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব, ১ নম্বর কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর বৌদ্ধ মন্দিরে জার্নালিস্ট সুজন বেপারীকে বই উপহার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST