PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
| 8
Link Copied!
এস.এম.শামীম,দিঘলিয়া:
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা রেহানা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, দিঘলিয়া উপজেলা স্থল ও নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আঃ আজিজ, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, বাংলাদেশ কাব স্কাউটস দিঘলিয়া উপজেলা কমিশনা ও প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ মোঃ ইসরাইল হোসেন, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের বিএনসিসি টিম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস টিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা দিবস পালন এবং তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে মশা নিধনে ফগারিং কার্যক্রমও পরিচালিত হয়। এ পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ তিন মাসব্যাপী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ  ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু: বাসচাপায় সেনাসদস্য ও স্ত্রী নিহত, কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST